কানের কাছে ফোন নিয়ে গেলে ফোন রিসিভ হয়ে যাবে অটোমেটিক

আপনি যদি চান আপনার বন্ধু বা আপনার ফ্যামিলিকে চমকাতে, আপনি যদি কানের কাছে মোবাইলটি নিয়ে যান আপনার মোবাইল অটোমেটিক ফোন রিসিভ হয়ে যাবে। এটা কি করে করতে হয় পুরো ডিটেলসে বলবো পুরোটাই পড়ুন, এবং এটা নয়, আরো অন্যান্য কিছু বলব

  • কানে ফোন ধরলে,ফোন রিসিভ হবে সেটিং
  • Phonepe Upi পিন চেঞ্জ করুন খুব সহজে
  • নাম্বার Save না করে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন।
  • whatsapp last seen today at 7:07 সবাই দেখতে পাবে না।
  • whatsapp ইমেজ অটোমেটিক ডাউনলোড প্রবলেম?

কানে ফোন ধরলে,ফোন রিসিভ হবে সেটিং

আপনাকে সর্ব প্রথমে আপনার সেটিং অন করতে হবে।এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে বা আপনাকে খুঁজে নিতে হবে,Lift এবং সার্চ করার পর একটা অপশন দেখতে পাবেন যেখানে লিখা আছে Lift to ear to answer calls সেই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, আবারও সেম লিখা আছে Lift to ear to answer calls ওখানে যদি একটু লক্ষ্য করে দেখেন ওটা আপনার ফোনে অফ থাকবে, ওটাকে অন করে দিতে হবে, তাহলে আপনার কানের কাছে মোবাইল নিয়ে গেলে অটোমেটিক মোবাইলে ফোন রিসিভ হবে এবং আপনার যদি ওটা অন হয়ে থাকে তাহলে কিছু করতে হবে না।

Phonepe Upi পিন চেঞ্জ করুন খুব সহজে

আপনার Phonepe আপনি যখন কাউকে টাকা ট্রান্সফার করবেন বা ব্যালেন্স চেক করবেন তখন কিন্তু দেখতে পাবেন লেখা চলে আসবে You’ve entered the wrong UPI PIN তার জন্য আপনাকে ইউপিআই পিন চেঞ্জ করতে হতে পারে,এবং এটা চেঞ্জ করাটা আমাদের জরুরী কিছু মাছ বা কিছু সপ্তাহে পরপর, খুব সহজ উপায়ে চেঞ্জ করুন ধাপে ধাপে।

আপনি সর্বপ্রথমে আপনার ফোন পে অ্যাপটি কে ওপেন করুন,এবং ডান দিকে আপনার ফটোর লোগো দেখতে পাবে ওখানে ক্লিক করুন। ম্যানেজ পেমেন্ট এরকম একটা অপশন আসবে ওখানে আপনাকে ক্লিক করতে হবে, তারপর ইউপিআই ব্যাংক একাউন্ট ওখানে ক্লিক করলে আপনার যে একাউন্টটি আছে সে অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন এবং ওখানে এক জায়গাতে লেখা থাকবে, রিসেট ওখানে ক্লিক করে আপনার এটিএম কার্ড বা আধার কার্ড দিয়ে আপনি আপনার পিন চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজ উপায়।

আরো পড়ুন- 5 Best refer earning app/ রেফার করে ইনকাম করা অ্যাপ

নাম্বার Save না করে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন

আজ থেকে প্রায় ১ বছর বা ২ বছর আগে আপনি যদি কাউকে এসএমএস করতে চান তাহলে আপনার বন্ধু বা ফ্যামিলি যাকে এসএমএস করবেন তার কিন্তু নাম্বারটা সেভ করতে হতো। কিন্তু হোয়াটসঅ্যাপ একটা আপডেট নিয়ে এসেছে নাম্বার সেভ না করে কাউকে এসএমএস দিতে পারবেন, বা ভিডিও কল দিতে পারবেন, এটা কি করে করবেন সহজ উপায়ে দেখে নিন

সর্ব প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি কে ওপেন করে নিন, এবং উপরে যেখানে আপনারা নাম সার্চ করেন ওইখানে লিখা আছে দেখেন Meet AI or search ওই জায়গাটিতে যাকে এসএমএস করতে চান তার নাম্বারটি টিপুন, এবং দেখেন চ্যাট অপশন লিখা চলে আসবে অটোমেটিক সেখান থেকে খুব সহজ উপায় চ্যাট করতে পারবেন নাম্বার সেভ না করে।

whatsapp last seen today at 7:07 সবাই দেখতে পাবে না।

আপনি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপসটির মধ্যে এমন সেটিং আছে,যেটাকে আপনি যদি অন বা অফ করে দেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ কখন ইউজ করছেন আপনার বন্ধু বা আপনার ফ্যামিলির যেই হোক না কেন দেখতে পারবেন না, লাস্ট আপনি হোয়াটসঅ্যাপ কখন ইউজ করে বেরিয়ে চলে গিয়েছেন।

আরো পড়ুন- মোবাইল কাউকে দেওয়ার আগে, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা setting

সর্ব প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন, এবং ডান দিকের থ্রি আইকনে ক্লিক করবেন। এবং প্রাইভেসিভ সেটিং এ ক্লিক করতে হবে, ক্লিক করার পর উপরে সর্ব প্রথমে দেখতে পাবেন Who can see my personal info, তার নিচের অপশনটায় লেখা আছে Last seen and online ওখানে ক্লিক করার পর Nobody বলে এক জায়গায় লেখা থাকবে ওখানে ক্লিক করে দিলে আর কেউ দেখতে পাবে না

whatsapp ইমেজ অটোমেটিক ডাউনলোড প্রবলেম?

আপনি যদি আপনার বন্ধুকে একটা ফটো পাঠান সে ফটোটা যদি আপনি চান আপনার বন্ধুর gallery সেভ করতে দেবেন না, তা ছাড়া যদি চান সেই ফটোটা স্ক্রিনশট করতে দেবেন না সেটাও করে নিতে পারবেন শুধু একটি সেটিং অন করে পুরোটাই দেখে নিন।

তার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি কে ওপেন করেন, এবং যাকে ফটো পাঠাবেন একটি ফটো পাঠান এবং সেন্ড করার আগে ওখানে দেখবেন 1 লিখা আছে,সে অপশনটা ক্লিক করে ফটোটায় পাঠিয়ে দিন সে অন চান্স দেখতে পাবে স্ক্রিনশট নিতে পারবেন না,এবং তার গ্যালারিতে সেভ হবে না।

1 thought on “কানের কাছে ফোন নিয়ে গেলে ফোন রিসিভ হয়ে যাবে অটোমেটিক”

Leave a comment