আপনার ফোন কি হ্যাক হয়েছে? ৫টি লক্ষণ এবং এখনই সমাধান করুন।

আপনার ফোন কি হ্যাক হয়েছে: আপনি কি জানেন, আপনার ফোন কে হ্যাক করছে, এবং হ্যাক যদি করা থাকে তাহলে অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে না হলে আপনার পার্সোনাল তথ্য? এবং আপনার ডাটা চুরি করে তারা অনেক কিছু করে নিতে পারে, তাই এটা এখনই বন্ধ করুন যেমন আপনাকে আমি কিছু আইডিয়া দিতে পারি, আপনার ফোনে যদি আপনি হঠাৎ দেখতে পান আননোন নাম্বার থেকে কল আসছে, তাহলে আপনাকে সতর্ক থাকতে। হবে এবং আপনার ফোনে দ্রুত যদি চার্জ শেষ হয় সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। পুরো বিস্তারিত দেওয়া আছে

📵 ফোন হ্যাক হওয়ার ৫টি প্রধান লক্ষণ (The 5 Key Symptoms)

১. তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে

২. তাড়াতাড়ি আপনার নেটওয়ার্ক শেষ হচ্ছে

৩. মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাওয়া

৪. অদ্ভুত পপ-আপ বা অপরিচিত অ্যাপ

৫. অন্য নাম্বার থেকে কল/অ্যাকাউন্ট থেকে স্প্যাম 

যদি আপনার ফোনে এইরকম কোন সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাকে এখনই সেটা ঠিক করে নেওয়া উচিত, না হলে ভবিষ্যতে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন।

আরো পড়ুন- Motorola DynaTAC 8000x: প্রথম মোবাইল ফোনটির নাম ও আবিষ্কারের সম্পূর্ণ ইতিহাস

সমাধানের উপায় ও প্রথম পদক্ষেপ 

১.ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন

২.সন্দেহজনক অ্যাপস ডিলিট করুন

৩.পাসওয়ার্ড পরিবর্তন করেন 

৪.অ্যান্টিভাইরাস স্ক্যান করুন 

৫.ফ্যাক্টরি রিসেট (Factory Reset) করতে হবে 

এই কাজগুলি করার পর আপনি একদিন বা দুদিন দেখতে পারেন যদি দেখেন ঠিক হচ্ছে না তার পরের স্টেপটা লক্ষ্য করতে পারেন

আপনার ফোন কি হ্যাক হয়েছে

তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে

যদি আপনি দেখেন, আপনার ফোনে হঠাৎ করে আগের তুলনায় খুব দ্রুত চার্জ শেষ হয়, তাহলে আপনি আপনার ফোনে যতগুলো apps আছে সব অ্যাপগুলোকে আপনি চেক করতে পারেন, আপনি যদি প্লেস্টর ছাড়া অন্য কোন ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকেন, সেক্ষেত্রে সেটাকে আপনাকে ডিলেট করে দিতে হবে।

তাড়াতাড়ি আপনার নেটওয়ার্ক শেষ হচ্ছে

যদি আপনি দেখেন আপনার ফোনে ইন্টারনেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে এটা লক্ষ্য করতে হবে যা আপনার ফোনে কোন এমন অ্যাপ্লিকেশন আছে, যেটাকে পারমিশন দিয়ে রেখেছেন, এবং আপনার তথ্য কোন জায়গায় পাঠিয়ে দিচ্ছে, সে ক্ষেত্রে আপনার ইন্টারনেট টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সেটা লক্ষ্য করুন এবং এখনই সেটাকে পারমিশনটাকে অফ করে দিতে পারেন।

মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাওয়া

মোবাইল গরম হওয়ার অনেক কিছু কারণ থাকে, শুধু হ্যাক হলেই যে মোবাইল গরম হবে সেটা নয় আপনি যদি বেশি পরিমাণে ইউজ করে থাকেন, ফোনটি সে ক্ষেত্রে আপনার গরম হতে পারে।বা কোন গেম খেলে থাকলে আপনার ফোনটি স্বাভাবিক গরম হবে, আর যদি দেখেন যে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আপনি অ্যাপ গুলোর উপর একটু ভালো করে নজর দিবেন। এবং যেগুলি প্লে স্টোর থেকে ডাউনলোড করা থাকবে না। সেই অ্যাপস গুলি আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে

আরো পড়ুন- কানের কাছে ফোন নিয়ে গেলে ফোন রিসিভ হয়ে যাবে অটোমেটিক

অদ্ভুত পপ-আপ বা অপরিচিত অ্যাপ

হঠাৎ করে যদি আপনি আপনার ফোনে অপরিচিত বিজ্ঞাপন দেখতে শুরু করেন, বারবার বা কোন আপনার অপরিচিত ফটো আছে বা কোন প্রভাব সিগন্যাল চলে আসে, আপনার ফোনে যদি লক্ষ্য করেন ক্যামেরার পাশে যে একটি লাইট থাকে সেইটা কিন্তু জ্বলতে থাকবে! এবং সেখানে আপনাকে সতর্কতা থাকতে হবে।

অন্য নাম্বার থেকে কল/অ্যাকাউন্ট থেকে স্প্যাম 

দেখবেন অপরিচিত নাম্বার থেকে আপনাকে কল করা হবে।এখানে ভয়ের কোন কারণ নেই, আপনি হয়তো কলটা কে রিসিভ করবেন না,নাও করতে পারেন, কিন্তু যদি কল টিকে রিসিভ করে থাকেন তাহলে উনারা যা ডায়াল করতে বলবে সেগুলি ডায়াল করবেন না, ডায়াল করলে আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য তারা পেয়ে যাবে, এবং আপনার একাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে, তাই আপনাকে এটা সতর্কতা থাকতে হবে, এবং কোন লিংক যদি আপনার ফোনে আসে সেই লিংকে কখনোই ক্লিক করবেন না

ভবিষ্যতে সুরক্ষার জন্য ৪টি উপাই 

অপরিচিত লিংকে ক্লিক করবেনা: আপনার মোবাইলে যদি আপনি হঠাৎ করে দেখতে পান,অটোমেটিক লিংক চলে আসছে, বা কেউ কল করে আপনাকে বলছে এই লিংকে ক্লিক করুন। এইসব ফাঁদে পড়বেন না।এই ফাঁদে পড়লে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে এসব লিংক আপনাকে এড়িয়ে চলতে হবে।

অ্যাপ পারমিশন যাচাই: আপনি যখন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন না কেন ওপেন করার সময় আপনার কাছে অনেকগুলো পারমিশন চাইবে,সবগুলোই আপনি এলাও করবেন না। আপনি ভালভাবে পড়ে নিবেন এবং এলাও করবেন এবং সিকুরিটি সেভ রাখবেন

অফিসিয়াল অ্যাপ স্টোর: অফিশিয়াল অ্যাপ স্টোর, বলতে গুগল প্লে স্টোর বা আপনার কাছে যদি আইফোন থাকে তাহলে app store এই ছাড়া বাকি ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ ডাউনলোড করা থেকে দূরে থাকতে হবে।

আরো পড়ুন- মোবাইল কাউকে দেওয়ার আগে, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা setting

জিমেইল হ্যাক আছে কিনা: আপনার জিমেইল যদি অন্য কারো মোবাইলে লগইন থাকে, বা কেউ হ্যাক করে থাকে তাহলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিতে পারে। তার জন্য আপনাকে সেফটি রাখতে হবে,এবং কার কার মোবাইলে লগইন আছে সেগুলি আপনার জিমেন্ট সেটিং থেকে ডিলিট করে দিতে হবে। তাছাড়াও আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি ২ স্টপ ভেরিফিকেশন করে রাখুন,যদি কেউ পাসওয়ার্ড জেনেও থাকে লগইন করতে পারবে না আপনার কাছে যতক্ষণ পারমিশন না দেবেন

আপনার মতামত?

এখনকার দিনে ফোন হ্যাক করাটা এমন কিছু ব্যাপার নয়, তাই আপনাকে সতর্কতা থাকতে হবে এবং আপনার ফোন যদি হ্যাক হয়ে থাকে এবং আপনাকে কেউ যদি হুমকি দেখায় সেটাকে খুব শীঘ্রই একশন নিতে হবে, এরকম টিপস পেতে চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন।

Leave a comment